ব্রাউন সুগারের কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৩ - The News Lion

ব্রাউন সুগারের কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৩




দি নিউজ লায়ন ;  ব্রাউন সুগারের কারবারে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জের কুলিক পক্ষিনিবাস চত্বরে অভিযান চালিয়ে অসিত সরকার, ভীম সাহা ও মু্ন্না শেখ নামে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি রায়গঞ্জের দেবীনগর, রবীন্দ্রপল্লি ও শক্তিনগর এলাকায়। 


ধৃতদের কাছ থেকে এদিন প্রায় ৭৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের বিরুদ্ধে পুলিশ মাদক বিরোধী আইনে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে। শুক্রবার ওই তিন জনকে রায়গঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।  


ব্রাউন সুগারের নেশা ও কারবারের অভিযোগে ধৃত ওই তিন জনকে জিজ্ঞাসাবাদ করে ব্রাউন সুগারের কারবারের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা চলছে বলেও পুলিশের দাবি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.